সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে বিএনপি নেতার ইটভাটায় চার লাখ টাকা জরিমানা

  • আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৫৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে কাগজপত্র না থাকার অপরাধে দু’টি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ জানুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলার গোড়াই ইউনিয়নের মমিননগর এলাকায় মেসার্স ফিরুজ বিক্স ম্যানুফ্যাকচারাস ও মেসার্স আদর আপন বিক্সের মালিক টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা ইটভাটা মালিক সমিতির সাবেক সভাপতি ফিরুজ হায়দার খানের দুই ইট ভাটাকে কাগজপত্র না থাকার অপরাধে এই জরিমানা করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, কাগজপত্র না থাকার অপরাধে দুই ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme