সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে বিদ্যুৎস্পর্শে কাঠমিস্ত্রীর মৃত্যু

  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পর্শে দুলাল সুত্রধর (৫৫) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামে এই ঘটনা ঘটে।

দুলাল সূত্রধর উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের মৃত সুধীন্য সূত্রধরের ছেলে।
জানা গেছে, দুলাল সূত্রধর সকালে একই গ্রামের কিয়াম উদ্দিনের বাড়িতে কাজ করতে যান। টিন কাটার সময় ওপর দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক তারে স্পর্শে গুরুতর আহত হয়। কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন জানান, ময়না তদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme