সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুরঃ টাঙ্গাইলের মির্জাপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বীজ সার বিতরণ করে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান শামীমা আকতার শিফা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের অতিরিক্ত উপ পরিচালক মো. ইসমাইল হোসেন, উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুমাইয়া আফরিন ঝুমা প্রমুখ।


উপজেলা ২শ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ৯শ জন কৃষকের মধ্যে মিষ্টিকুমড়া, করলা, বরবটি, শিমসহ ১৩ প্রকার সবজী বীজ বিতরণ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme