সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

  • আপডেট : বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ৭৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।

বুধবার সকালে সেবা সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় ভূমি সংক্রান্ত বিশেষ সেবা ক্যাম্প উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম সাবরেজিষ্টার মুজাহারুল ইসলাম, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো দিলীপ দাস।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন জানান, সেবা সপ্তাহ উপলক্ষে স্থাপিত বিশেষ ক্যাম্পে ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অনলাইনে ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমি বন্দোবস্তের আবেদন, সপ-লাইসেন্সের আবেদন ও ভূমি সংক্রান্ত অভিযোগ শুনানী ও নিস্পত্তি করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme