সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

মির্জাপুরে ভ্রাম্যমান বই মেলা শুরু

  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ৮০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে তিন দিনব্যাপী ভ্রাম্যমান বই মেলা শুরু হয়েছে।

রোববার সকাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বই মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষে শনি ও রোববার মির্জাপুর পৌর এলাকায় মাইকিং করা হচ্ছে। দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলে বই মেলার সিনিয়র ইনচার্জ দেলুয়ার হোসেন জানান।

ভ্রাম্যমান এই বই মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশ-বিদেশের সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার বই রয়েছে বলে বিক্রয় প্রতিনিধি সোহেল সরকার জানান।

১৬ জুন থেকে ১৮ জুন তিন দিনব্যাপী এই মেলা চলবে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ যে কোন শ্রেণি পেশার মানুষ ভ্রাম্যমান বই মেলায় এসে পছন্দের বই পড়তে ও কিনতে পারবেন বলে বই মেলার ইনচার্জ আব্দুল হাই জানিয়েছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী আব্দুল মালেক দেশব্যাপী ‘আলোকিত মানুষ’ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্র “ভ্রাম্যমান বই মেলার আয়োজন করে থাকে। তারই অংশ হিসেবে আগামী তিনদিন উপজেলা পরিষদ মিলনায়তনে এ বই মেলা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme