সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে মালবাহী ট্রেনে ডাকাতি

  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুর ট্রেন স্টেশনে মালবাহী ট্রেনে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার রাত দুইটার দিকে ৮/১০ জনের ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে ট্রেনের চালকের কামরায় হামলা চালিয়ে ডাকাতির চেষ্টা করে। মির্জাপুর রেল স্টেশনের পয়েন্টস ম্যান ইসরাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জানা গেছে, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্্রপ্রেস ট্রেনকে রাত দুইটার দিকে মির্জাপুর স্টেশনে ক্রসিং দেয়ার জন্য উত্তর বঙ্গ থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন অপেক্ষায় থাকে।

এসময় ৮/১০ জনের ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে মালবাহী ট্রেনটির চালকের কামরায় ডুকে হামলা করে জানালা ও দরজা ভাঙ্গার চেষ্টা করে। চালক চিৎকার করলে রেলের লোকজন এগিয়ে আসেন। এসময় ডাকাতরা পালিয়ে যায়। ১০ মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

মির্জাপুর রেল স্টেশনের পয়েন্টস ম্যান ইসরাইল হোসেন জানান মাসখানেক আগে তাদের স্টেশনে একই কায়দায় ডাকাত দলের সদস্যরা মালবাহী ট্রেনের চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ও মুঠোফোন লুটে নেয়।

তিনি বলেন, এক মাসের মধ্যে মালবাহী দুটি ট্রেনে ডাকাতির ঘটনায় ট্রেন চালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতার কারণে চালকরা মির্জাপুর স্টেশনে ক্রসিং দিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে তিনি জানান।

মির্জাপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, মালবাহী ট্রেনের চালক এ ঘটনা ঢাকা জিআরপি থানাকে অবহিত করবেন। মির্জাপুর থানা পুলিশকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে বলেন জানানো হয়নি।

মির্জাপুর ট্রেন স্টেশন ব্যবহারকারী যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন মির্জাপুর ট্রেন স্টেশনকে ঘিরে একটি সঙ্গবদ্ধ অপরাধী চক্র দীর্ঘদিন ধরে ট্রেনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ ও মালামাল ছিনতাই করে আসছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme