সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে মা সিএনজি স্টেশনের মালিক ইব্রাহিম গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ১০৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরের মা সিএনজি ফিলিং স্টেশনের মালিক ইব্রাহিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিম মিয়া পৌরসভার বাওয়ার কুমারজানী গ্রামের মৃত আবেদ আলী মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আদালতের একটি মামলায় তার নামে ওয়ারেন্ট রয়েছে। সে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইব্রাহিম মিয়ার নামে তথ্য গোপন করে সরকারি জমিতে সিএনজি স্টেশন স্থাপন, সরকারি জমি নিজ নামে দেখিয়ে প্রতারনার মাধ্যমে অধিগ্রহনের টাকা হাতিয়ে নেয়া, মারামারি ও নারী নির্যাতনের অভিযোগে একাধিক অভিযো ও মামলা রয়েছে বলে জানা গেছে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান ইব্রাহিম মিয়ার নামে আদালতের ওয়ারেন্ট রয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme