সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে যক্ষা দিবস পালিত

  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৮৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : “এখনই সময় অঙ্গীকার করার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্য সামনে রেখে মির্জাপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।

রোববার সকালে দিবসটি উপলক্ষে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি জামুর্কী বাজার প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. লিটন চন্দ্র, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) খন্দকার হুমায়ূন কবীর, সিনিয়র টিএলসিএ মো. আব্দুল হালিম।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মির্জাপুর ও টাঙ্গাইল যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের আয়োজনে র‌্যলি ও আলোচনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও জামুর্কী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি অংশ গ্রহন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme