সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে যুবলীগ কর্মীর লাশ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৭৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে ফেসবুকে স্ট্যাটাস ও চিরকুট লেখার কয়েক ঘন্টা পর বাবুল সিকদার (৩৫) নামের একজন সক্রিয় যুবলীগ কর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের বহনতলী গ্রামের বাসিন্দা।

ফেসবুকে স্ট্যাটাসে লেখা ছিলো ‘আমাকে বাঁচতে দিল না গেরেজে মাসুদ ও ভাগনে শামিম, শাহিন ও সাজেদুল। তিন কিস্তিতে পনের লাখ টাকা হোন্ডার ব্যবসার কথা কয়া।’

এলাকাবাসী ও পুলিশ জানায়, বাবুল সিকদার মাটির ব্যবসা করতেন। পাশাপাশি উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। সম্প্রতি তিনি স্থানীয় কয়েকজনকে টাকা ধার দিয়ে ফেরত পাননি।

এছাড়া তার কাছেও কয়েকজন টাকা পেতেন। পাওনাদারদের কাছ থেকে টাকা আদায় করে ধার শোধ করতে পারছিলেন না তিনি। সোমবার দিবাগত রাত তিনটার দিকে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর মঙ্গলবার সকালে এলাকাবাসী তাঁর মরদেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলতে দেখেন।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এস আই) মো. আলাউদ্দিন জানান, মৃত্যুর আগে তিনি কার কাছে টাকা পান এবং কে তাঁর কাছে টাকা পায় তা একটি চিরকুটে লিখে গেছেন। তাঁর দেয়া ফেসবুক স্ট্যাটাস তদন্ত করে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme