মির্জাপুরে শিশু খাদ্য বিপনন নিয়ন্ত্রণ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৭১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে “মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিক ভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সারঞ্জামাদি (বিপনন নিয়ন্ত্রণ) আইন বিষয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমাবর দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাইন্ডেশন (বিবিএফ) এর সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সভার আয়োজন করে। 

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহারিয়ার সাজ্জাদের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

সভায় , মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিক ভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সারঞ্জামাদি (বিপনন নিয়ন্ত্রণ) আইন বিষয়ে বিষয়ে প্রোজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. আকরাম হোসেন।

সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান, ব্যবসায়ী, সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme