সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে সততা স্টোর স্থাপনে দুই শিক্ষা প্রতিষ্ঠানে মূলধন হস্তান্তর

  • আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৮১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে ‘সততা স্টোর’ স্থাপনের লক্ষে দুই মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে মূলধন হস্তান্তর করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আব্দুল মালেক সাটিয়াচড়া শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন ও দরানী পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমানের হাতে এ মূলধন হস্তান্তর করেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন জানান, ছাত্র-ছাত্রীদের মধ্যে মাঝে নৈতিকতা ও সততা চর্চার লক্ষে নিয়মিত সততা শিক্ষা ও প্রয়োগ আবশ্যক।

এজন্য বিক্রেতাবিহীন স্টোর স্থাপনের লক্ষে দুই প্রতিষ্ঠান প্রধানের হাতে ৫৬ হাজার পঞ্চাশ টাকা মূলধন হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme