মির্জাপুরে সাজাপ্রাপ্ত আসামী ২৭ বছর পর গ্রেফতার

  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৭৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ওয়াদুদ মিয়া (৫২) আসামীকে ২৭ বছর গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামের শাজাহানের ছেলে। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের তথ্যনুয়ায়ী , ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসে মির্জাপুর থানা পুলিশ ওয়াদুদকে অস্ত্রসহ গ্রেফতার করে। মামলা নম্বর ০৬(২)৯৩। অস্ত্র আইনের ১৯(এ) ও (এফ) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৬ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে আদালতের বিচারক তাকে ৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড হওয়ার পর থেকে ওয়াদুদ গাডাকা দেন। দীর্ঘ ২৭ বছর পর গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান সন্ধ্যায় ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বলেন, ২৭ বছর পর অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী ওয়াদুদকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme