সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত রাস্তা ভেঙে পড়েছে

  • আপডেট : শনিবার, ৩০ মে, ২০২০
  • ১৫৭৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত পাথরঘাটা-তক্তারচালার রাস্তা গাইড ওয়ালসহ ভেঙে পড়েছে। সড়কের খলিয়াজানী কালী মন্দির, ভোলা নাথের বাড়ির সামনে ব্রিজের উত্তরপাশের তিনটি অংশে প্রায় ১০০ মিটার পাকা রাস্তা ভেঙে পড়েছে। এতে সড়কে যানচলাচল হুমকির মধ্যে পড়েছে। এদিকে রাস্তা নির্মাণের বছর না পেরুতেই ভেঙে পড়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রাস্তা নির্মাণের শুরুতে নিন্মমানের উপকরণ ব্যবহারের অভিযোগ তুলে এলাকাবাসী। এতে ঠিকাদারের লোকজন ক্ষিপ্ত হয়ে স্থানীদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, গত বছরের শুরুতে ৬ কোটি ৪০ লাখ ৭৫ হাজার ৪২৯ টাকা ব্যয়ে ৯ কিলোমিটার দৈর্ঘ্য ১২ ফুট প্রস্থ পাথরঘাটা-তক্তারচালা রাস্তাটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। রাস্তাটি বাস্তবায়নের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সৈয়দ মজিবুর রহমান অ্যান্ড অরনি এন্টারপ্রাইজ (জেভি)।

রাস্তার কাজ শুরু হলে ঠিকাদারের বিরুদ্ধে নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে। নিম্নমানের ইট, বালু, খোয়া, বিটুমিন ব্যবহারসহ রাস্তা নির্মাণে ব্যাপক কারচুপির আশ্রয় নেয় তারা। এছাড়া রাস্তার গাইড ওয়ালের নীচ থেকে মাটি কেটে সড়কে দেয়া এবং ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক সড়কের পাশের আবাদি জমির মাটি কেটে নেয় তারা।

তাছাড়া সিমেন্ট ও বালু মিশিয়ে জিও ব্যাগ ভরে রাস্তার পাশে ফালনোর কথা কথা থাকলেও শুধু বালু ভর্তি বস্তা ব্যবহার করে তারা। আর এসব অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ করায় ঠিকাদারের লোকজন স্থানীয়দের মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে রাস্তা নির্মাণে বছর না যেতেই তিনটি অংশে গাইড ওয়ালসহ পাকা রাস্তা ভেঙে পড়ায় সদরে বংশাই নদীর উপর স্থাপিত একাব্বর হোসেন এমপি ব্রিজ হয়ে পাথরঘাটা সখিপুর সড়কে যানচলাচলসহ হুমকির মধ্যে পড়েছে।

এলাকাবাসী জানান, এই রাস্তা তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। যা স্থানীয় এমপি একাব্বর হোসেনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। কিন্ত ঠিকাদারী প্রতিষ্ঠান নিন্মমানের কাজ করায় অল্পদিনের মধ্যে তা ভেঙে যাচ্ছে। কাজে অনিয়মের অভিযোগ তুলায় তাদের মারধরসহ তাদের নামে থানায় অভিযোগ দেয়া হয় বলে জানান।

সৈয়দ মজিবুর রহমান অ্যান্ড অরনি এন্টারপ্রাইজের (জেভি) ঠিকাদার হিকমত মিয়া রাস্তা নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের কথা অস্বীকার করে বলেন, গাইড ওয়াল তারা নির্মাণ করেননি। এটা পূর্বেই নির্মিত ছিল। পাকা রাস্তা ভেঙে গেলে তারা মেরামত করে দিবেন বলে জানান।

মির্জাপুর উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, রাস্তা ভেঙে গেলে ঠিকাদার মেরামত করে দেবেন। নাহলে তাদের জামানতের টাকা দেয়া হবে না বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme