সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

মির্জাপুরে সেনা সদস্য হত্যার আসামী বিমানবন্দরে গ্রেফতার ।। পাঁচ আসামী রিমান্ডে

  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ১০৪৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে সেনা সদস্য আজিজুল হত্যা মামলার প্রধান আসামী ফিরোজ মোল্লাকে (৪৮) হযরত শাহ জালাল (র:) বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার দুপুরে পালিয়ে সৌদি আরবে যাওয়ার জন্য শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে গেলে ইমিগ্রেশন পার হওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

এদিকে পুলিশ ঘটনার দিন হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে পাঁচজনকে গ্রেফতার করে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করেন সোমবার আদালতের বিচারক শুনানি শেষে তাদের প্রত্যেকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে বলে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক নিশ্চিত করেছেন।

প্রধান আসামী ফিরোজ মোল্লাকে গ্রেফতারের পর ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বিমানবন্দর থানা পুলিশ ফিরোজ মোল্লাকে মির্জাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সে উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের দানেজ মোল্লার ছেলে।

উল্লেখ্য, ৮ মার্চ শুক্রবার ভোরে সেনা সদস্য আজিজুল ইসলাম ছুটিতে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামে নিজ বাড়িতে আসেন।

ওইদিন সকাল সাড়ে নয়টার দিকে প্রতিপক্ষের হামলায় সে নিহত হন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. রাসেল মিয়া বাদী হয়ে ৩০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৫। ফিরোজ মোল্লা হত্যা মামলার দুই নম্বর আসামী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme