সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় দুই মাদক সরবরাহকারী গ্রেফতার

  • আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৭৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: মির্জাপুরে বংশাই স্কুল এন্ড কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনায় দুই মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। গ্রেপ্তারকৃতদের বুধবার টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আকরামুল ইসলামের আদালতের হাজির করা হলে ধর্ষক রাকিব ও সহযোগি সোহানকে মদ সরবরাহের কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় বলে টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) ওসি শ্যামল কুমার দত্ত জানিয়েছেন।

উল্লেখ্য ২০ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার আজগানা ইউনিয়নের বংশাই স্কুল এন্ড কলেজের এক এসএসসি পরীক্ষার্থীকে একই এলাকার আতিকুল ইসলাম সিকদারের ছেলে রাকিবুল ইসলাম সিকদার (২৪), রফিকুল ইসলাম সিকদারের ছেলে সোহান আহম্মেদ পাশের বেলতৈল গ্রামের জসিম সিকদারের বাড়িতে নিয়ে যায়।

সেখানে কোমল পানীয় সঙ্গে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে ওই শিক্ষার্থীকে রাকিবুল ধর্ষণ করে। এতে সহযোগিতা করেন সোহান আহম্মেদ, জসিম সিকদার ও তার স্ত্রী বিলকিস বেগম। ধর্ষকের পরিববার প্রভাবশালী হওয়ায় ঘটনাটি নানাভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠে।

পরে সোমবার রাত সাড়ে বারোটার দিকে এ ব্যাপারে ধর্ষিতার পিতা বাদী হয়ে মির্জাপুর থানায় ধর্ষক রাকিবুল ইসলাম সিকদারসহ চারজনকে আসামী করে মামলা করে। পরে ধর্ষক রাকিব ও তার সহযোগি সোহানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme