সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৬৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে দাদীর সঙ্গে অভিমান করে জুঁইমণি নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামের দুবাই প্রবাসী সোহরাব হোসেনের মেয়ে এবং স্থানীয় ছানোয়ার বিদ্যানিকেতন নামে একটি কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে জুঁইমণি ও তার বড় বোনের মধ্যে কথা কাটাকাটি হলে জুঁইমণির দাদী শাসনের স্থলে তাকে থাপর মারে। পরে অভিমান করে দরজা বন্ধ করে গলায় উড়না জড়িয়ে ঘরের ধন্যার সঙ্গে ফাঁস দেয়।

উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে তুচ্ছ ঘটনায় তৃতীয় শ্রেণি ছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় পরিবারসহ গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme