সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

  • আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৬২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর :টাঙ্গাইলের মির্জাপুরে জুয়েলারী দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘেেটছে। চোরের দল দোকানের শার্টারের লক ও কলাপসেবল গেইট কেটে ৪৫ ভড়ি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। শনিবার গভীর রাতে পৌর সদরের বাজারের কালিবাড়ি রোডের মহামায়া মার্কেটের সায়মা জুয়েলারিতে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে কলাপসেবল গেইটের তালা ভেঙে জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় বাজারের ব্যাবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে রবিবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মুসা, বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সায়মা জুয়েলারির মালিক দুলাল মিয়া জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে বাড়ি যান। শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। রোববার সকালে মার্কেটের অন্য ব্যবসায়ীরা দোকান খুলতে গিয়ে ওই দোকানের কলাপসেবল গেইট কাটা দেখতে পান। পরে দুলাল মিয়াকে খবর দিলে তিনি এসে দোকানে চুরির বিষয়টি নিশ্চিত হন।

চোরের দল দোকানে ঢুকে সুকেচে সাজানো ৪৫ ভড়ি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। দোকানের ভেতরের তিনটি সিসিটিভি ক্যামেরার সামনে চোরের দল কাপড় দিয়ে ঢেকে রাখে। তবে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় মাস্ক পড়া একজন লোক দোকানের ভেতরে প্রবেশ করে এবং অপরজন বাইরে দাড়িয়ে আছে।
এই ঘটনায় সায়মা জুয়েলারির মালিক মোহাম্মদ দুলাল মিয়া মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালে মাসুদ করিম লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন জুয়েলারি দোকানে চুরি ঘটনা উদঘাটনে কাজ শুরু করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme