সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে স্বাস্থ্যকর্মীসহ দুইজন করোনায় আক্রান্ত

  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৬৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে একজন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (০৫ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাসদুসা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এ উপজেলার ৫ জন করোনা পজিটিভ হলেন। তাদের মধ্যে এক নারী ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আক্রান্ত দুইজনের একজন উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রামের ৩৩ বছরের এক স্বাস্থ্যকর্মী। সে একটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’র দায়িত্বে রয়েছেন। অপরজন আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামের ৪২ বছরের এক দিনমজুর বলে জানা গেছে। তাদের চিকিৎসার ব্যবস্থা নেয়াসহ আশপাশের বাড়ি লকডাউন ঘোষণার প্রস্তুতি চলছে বলে উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম জানান, সোমবার (০৪ মে) পর্যন্ত এ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ২৪৮ জনের করোনা নেগেটিভ এবং ৫ জনের পজিটিভ এসেছে। এর আগে ৭ এপ্রিল নারায়ণগঞ্জের পলি ক্লিনিকের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অখিল চন্দ্র সরকারের করোনা পজিটিভ হলে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে ২৪ এপ্রিল বাড়ি আসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, আক্রান্তদের স্বাস্থ্যের বিষয়ে সরেজমিনে খোঁজ নিয়ে উর্ধবতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চিকিৎসা ব্যবস্থাসহ আশপাশের বাড়ির লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানিয়েছেন। নোট: রিয়াদ তালুকার (৩৩) পিতা-কহিনুর তালুকদার, গ্রাম-স্বল্প মহেড়া, মির্জাপুর। মো. হযরত আলী (৪২) গ্রাম-তেলিনা, মির্জাপুর টাঙ্গাইল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme