সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ১০৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় জিয়ারত আলী ওরফে জিগু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়ারত আলী উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়া গ্রামের কালু সিকদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে জিগু মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কুমুদিনী হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক মাইক্রো নিয়ে পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme