সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত এক

  • আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ১০২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। ঘাতক মোটরসাইকেল চালক অন্তর মিয়া (২০) ও অপর আরোহী সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার কুমুদিনী হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কুটি চন্দ্র ঘোনা গ্রামের মৃত মদিনা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পোষ্টকামুরী জহুর বাড়ি মোড়ে আব্দুল হামিদ ভ্যান নিয়ে বাড়ি যাচ্ছিলেন।

এ সময় অন্তর মিয়া বেপরোয়া গতিতে হেডলাইট বিহীন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে আব্দুল হামিদ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

পরে স্থানীয়রা তাকে কুমুদিনী হাসপাতালে ভতির্ করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। এদিকে মোটরসাইকেল চালক অন্তর মিয়া ও অপর আরোহী সৈকতকে পুলিশ আটক করেছে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme