সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় চার জন নিহত

  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৮৩ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে ম্যাক্সি-কাভার্ড ভ্যান সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।নিহতরা সবাই স্থানীয় নাসির গ্লাস ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের গোড়াই অংশের জুই-যুথী পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই দুই জন ও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

নিহতরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার গবিন্দরায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর (১৮), একই এলাকার অমল্য চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র দাস (২৫), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (২৭) ও রংপুর জেলার রাশেদা বেগম।

এ ঘটনায় হেলেনা, পারভীন ও রেজিয়া নামের আরও তিন জন আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন ।

আহতদের স্বজন ও গোড়াই হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে উপজেলার গোড়াই থেকে যাত্রী নিয়ে একটি ম্যাক্সি জুই যুথী পাম্পে জ্বালানি নিতে ঢোকার সময় পেছন থেকে অজ্ঞাত একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এছাড়া অজ্ঞাত কাভার্ড ভ্যানটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme