সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে হেরোইনসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে ২৬ গ্রাম হেরোইনসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি), বিএন এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই মৌলভী মার্কেটের সামনে অভিযান চালিয়ে বদরুলকে (৩০) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সে ঢাকা জেলার আশুলিয়া থানার গাজীর চট মধ্যপাড়া (মাটির মসজিদ) এলাকার এনামুল হকের ছেলে। তার বর্তমান ঠিকানা চাঁপাই নবাবগঞ্জ জেলার চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার গটাপাড়া এলাকায়। সে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে সংগ্রহ করে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট চাহিদা অনুযায়ী সরবরাহ করে আসছিলো। পরে তার বিরুদ্ধে মির্জাপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme