সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ২ হাজার ৭৭৪ জন ভোট গ্রহণ কর্মকর্তার দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজার ৭৭৪ জন ভোট গ্রহণ কর্মকর্তার দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকাল থেকে শুরু হওয়া প্রশিক্ষণ রবিবার শেষ হবে। সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কায়ছারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন আহমেদ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম প্রমুখ।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলা ১২৭টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী ২ হাজার ৭৭৪জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা বিনতে মতিন জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme