সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুর উপজেলা আ’লীগের ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট : শনিবার, ১ জুন, ২০১৯
  • ৭৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বলেছেন, কমিটি গঠনে তৃণমূল ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।


শনিবার মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
মির্জাপুর সদয় কৃষ্ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ,

উপজেলা ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, শামীমা আক্তার শিফা, জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব.) আব্দুল হাফিজ, খান আহমেদ শুভ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক তাহরিম হোসেন সীমান্ত, উপজেলা

যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন প্রমুখ।
পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ ও দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা লীগের সভাপতি ক্কারী ইকরাম ফারুক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme