সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুর ক্যাডেট কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ

  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ১০০৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুর ক্যাডেট কলেজে আন্তঃ হাউজ বাষির্ক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৯ পদাধিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার ও সাভার সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আকবর হোসেন।

এর পূর্বে গত ১৭ ডিসেম্বর ৪ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ বিমান রায় চৌধুরী। ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের নজরুল হল, ফজলুল হক হল ও সোহরাওয়ার্দী হলের মোট ১৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এতে ফজলুল হক হল প্রথম স্থান, সোহরাওয়ার্দী হল দ্বিতীয় স্থান ও নজরুল হল তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতার জুনিয়র শাখায় সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয় ফজলুল হক হলের প্রাপ্ত। ইন্টারমিডিয়েট শাখায় সাদ ও সিনিয়র শাখায় ফজলুল হক হলের সাকিব।

এছাড়া শিক্ষক ও অভিভাবকদের মধ্যে রশি টানাটানি ও অভিভাকদের মধ্যে বালিশ খেলা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাক্তন ক্যাডেট, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme