সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুর জামুর্কী আ’লীগের কমিটি

  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৭৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে অ্যাডভোকেট মো. ইলিয়াস সভাপতি ও রেজাউল করিম জরিপ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শুক্রবার জামুর্কী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইলিয়াস আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি।

এতে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মীর শরীফ মাহমুদ, জেলা আওয়ামী লীগ নেতা মেজর (অব:) আব্দুল হাফিজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন,

আওয়ামী লীগ নেতা মোজাহিদুল ইসলাম মনির, তৌফিকুর রহমান তালুকদার রাজীব, যুবলীগ নেতা শামীম আল মামুন, মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন সম্পাদক আমিনুর রহমান প্রমুখ। সভাপতি সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় নেতা নির্বাচনে সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের গোপন ব্যালটে ভোট নেয়া হয়। এতে অ্যাডভোকেট মো. ইলিয়াস সভাপতি ও রেজাউল করিম জরিপ সম্পাদক নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme