সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরের ডাকাতি মামলায় একজন গ্রেফতার

  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৫৬ বার দেখা হয়েছে।

সোহেল রানা: টাঙ্গাইলের মির্জাপুর থানার ডাকাতি মামলার আসামী মোঃ আনোয়ার হোসেন (৪১) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শনিবার (১৯ জুলাই) বিকালে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কের আইডিয়াল মোড় মাষ্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

টাঙ্গাইল সিপিসি-৩, র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান , টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুলাই বিকালে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কের আইডিয়াল মোড় মাষ্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামী মোঃ আনোয়ার হোসেন (৪১) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি ময়মনসিংহ জেলার ভালুকা থানার বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ২০২৪ এ সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকায় ১৯,৯৮,৪৫০/-(উনিশ লক্ষ আটানব্বই হাজার চারশত পঞ্চাশ) টাকা মূল্যের ৪৫ ড্রাম সয়াবিন তেল ও ১৫ ড্রাম পাম ওয়েল মোট ৬০ (ষাট) ড্রাম তেল রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-৮৯৫১ ট্রাকে করে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে জয়পুরহাট জেলার কালাই থানাধীন পাঁচশিরা বাজারে পৌঁছে দেওয়ার জন্য প্রেরণ করে। ২৯ নভেম্বর রাত অনুমান ০৩:৪০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ফতেপুর ইউপিস্থ শুভূল্যা সাকিনের জনৈক নিজাম উদ্দিন এর বাড়ীর সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলগামী লেনে একটি হাইয়েস গাড়ীতে ৭/৮ জন দুষ্কৃতিকারী ডিবি পুলিশের পরিচয়ে ট্রাক থামায়ে ট্রাক চালক ও হেলপারকে হাত পা ও মুখ কসটেপ দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে ট্রাকে থাকা ৬০ ড্রাম তেল ডাকাতি করে নিয়ে যায়।
এ ঘটনায় বাদী মোঃ আবুল বাশার (২৮) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ-০২ ডিসেম্বর ২০২৪ খ্রি., ধারা-১৭০/১৭১/৩৯৫ পেনাল কোড ১৮৬০। মামলা রুজুর পর সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme