সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

মির্জাপুর থানার তেল ডাকাতি মামলার আসামি মানিক মিয়া গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুর থানার তেল ডাকাতি মামলার ৩নং আসামি মানিক মিয়া (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।
বুধবার (০৬ আগস্ট) রাতে র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ও র‌্যাব-১৪ সিপিএসসি ক্যাম্পের একটি যৌথ আভিযানিক ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মানিক মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প কমান্ডার অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, বুধবার ০৬ আগস্ট রাতে র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ও র‌্যাব-১৪ সিপিএসসি ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার তদন্তেপ্রাপ্ত ৩নং আসামী মো: মানিক মিয়া (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এর আগে র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ইতোপূর্বে উক্ত মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে গত ১৪ জুন ২০২৫ তারিখ সময় অনুমান দুপুরে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন সিড-ষ্টোর বাজার এলাকা থেকে সন্দিগ্ধ ১নং আসামী মোঃ অলি আহমেদ (৪৩), জেলা-নেত্রকোনাকে এবং গত ১৯ জুলাই ২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭:৫৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কের আইডিয়াল মোড় মাষ্টারবাড়ি এলাকা থেকে মামলার সন্দিগ্ধ ২নং আসামী মোঃ আনোয়ার হোসেন (৪১), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে। এছাড়াও বাকি আসামীদের সনাক্তকরণ এবং গ্রেফতার কার্য চলমান আছে। গ্রেফতারকৃত আসামীকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ রাত অনুমান ০৩:৪০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ফতেপুর ইউপিস্থ শুভূল্যা সাকিনের জনৈক নিজাম উদ্দিন এর বাড়ীর সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইয়েস গাড়ীতে ৭/৮ জন দুষ্কৃতিকারী ডিবি পুলিশের পরিচয়ে ট্রাক থামিয়ে ট্রাক চালক ও হেলপারকে হাত পা ও মুখ কসটেপ দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে ট্রাকে থাকা ৬০ ড্রাম তেল এবং নগদ ১০,০০০/- টাকা ডাকাতি করে । এ ঘটনায় বাদী মোঃ আবুল বাশার (২৮) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ-০২ ডিসেম্বর ২০২৪ খ্রি., ধারা-১৭০/১৭১/৩৯৫ পেনাল কোড ১৮৬০। মামলা রুজুর পর সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme