সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুর পেঁয়াজের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

  • আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৭৮৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে প্রায় দুই মাস ধরে অস্বাভাবিক দামে পেঁয়াজর মূল্য বাড়িয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। সর্বশেষ বুধবার (১৩ নভেম্বর) মির্জাপুর বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছিল বলে জানা গেছে।

খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালান।

এ সময় সিন্ডিকেট চক্রের পাঁচজনকে পেঁয়াজ মজুদের অভিযোগে আটক করেন আদালত। পরে তাঁদের কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা প্রদানকৃত ব্যবসায়ীরা হলেন দেওহাটা বাজারের শওকত আলী, শ্যামা বাকালী, আজিজ মুন্সি, চিত্ত রঞ্জন বাকালী ও জামুর্কী বাজারের প্রণয়। এদের কাছ থেকে যথাক্রমে ৫ হাজার, ৩০ হাজার, ১০ হাজার, ৩০ হাজার ও ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মইনুল হক জানান, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান চালানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme