সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুর প্রেসক্লাব সদস্য ও পরিবারবর্গের বর্ষবরণ

  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ৮২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুর প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ নিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

রোববার সন্ধায় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক পরিবারবর্গের সদস্যদের নিয়ে গান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, র‌্যাফেল ড্র ও রাতের খাবারের আয়োজন করা হয়।

প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন,

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক।

এ সময় প্রেসক্লাবের সিনিয়র সদস্য মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, নিরঞ্জন পাল, সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপনও আলোচনা করেন।

পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ র‌্যাফেল ড্রতে ১০ জন পুরস্কার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। সবশেষ রাতের খাবার গ্রহণের মধ্যদিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme