সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুর প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর হোসেনের নানীর ইন্তেকাল

  • আপডেট : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৬০৯ বার দেখা হয়েছে।

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের নানী ও মির্জাপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেনের মাতা আদরজান বেগম বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন।(ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।

রবিবার (১০ জানুয়ারী) বিকেল সোয়া চারটার দিকে পৌর সদরের পোষ্টকামুরী খালপাড়ার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি ৩ ছেলে ৩ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ এশা মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে মরহুমার জানাজা শেষে পুষ্টকামুরী সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের নানী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ ও পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme