সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুর মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

  • আপডেট : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৭৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মির্জাপুর মহাসড়কের পাশের অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ শুরু ক‌রে‌ছে সড়ক জনপদ (সওজ)।

সোমবার (২০ মে) দুপু‌রে সহকা‌রি ক‌মিশনার (ভূমি) ও নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মইনুল হকের ‌নেতৃ‌ত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের জামু‌র্কি এলাকায় এ উ‌চ্ছেদ অ‌ভিযান চালানো হয়।

সহকা‌রি ক‌মিশনার (ভূমি) মইনুল হক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের জামু‌র্কি এলাকায় সরকারি ভুমিতে গড়ে উঠা এক‌টি তৃতীয়তলা ভবন, এক‌টি দ্বিতীয়তলা ভবন, দুই‌টি আধাপাকা ও বেশ ক‌য়েক‌টি টিন সে‌ডের ঘর সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার নোটিশ দেওয়া এবং মাইকিং করা হয়েছে।

এরপরও ভবনের মালিক পক্ষ বহাল থাকায় সোমবার সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা, স্থানীয় উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীদের সহায়তায় মহাসড়কের উপর থাকা সকল আবাসন উচ্ছেদ করা হয়।

এ সব আবাসনের কারণে মহাসড়কে যানবাহন চলাচলের প্রতিবিঘ্নতা সহ ঘটতো সড়ক দূর্ঘটনা।

জনসাথের্ মহাসড়ক উম্মূক্ত করতে এই উচ্ছেদ অভিযান চলবে। সরকারি কাজে সকলকে সহাযোগিতা করার জন্য তিনি আহবান জানান।

সড়ক ও জনপদ বিভা‌গের ‌ডেপু‌টি প্র‌জেক্ট ম্যা‌নেজার নও‌য়োজিশ রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের পা‌শে অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদের কাজ শুরু হ‌য়ে‌ছে। মহাসড়‌কের উন্নয়ন কা‌জের স্বা‌র্থে সরকা‌রি ভূমিতে সকল প্রকার অবৈধ স্থাপনা ভে‌ঙে ফেলা হ‌চ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme