সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৮১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে দুই স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় মির্জাপুর মহিলা কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া অভিযোগের বিষয়ে ১৫ দিবসের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।মঙ্গলবার সকালে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. জাকির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্লীলতাহানীর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত ২৪ জুন কলেজ পরিচালনা পরিষদের সভায় অধ্যক্ষ হারুন রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর দুপুর ১২টার দিকে মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ কলেজের একটি কক্ষে আটকিয়ে দুই স্কুল ছাত্রীকে শ্লীলতাহানী করে। এ ঘটনায় দুই স্কুল ছাত্রীর মা মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। ঘটনাটির সত্যতা উদঘাটনের জন্য  উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।কমিটির অপর দুই সদস্য হলেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা মিনু পারভীন।

তদন্ত কমিটি স্কুল ছাত্রী (ভিকটিম) ও তার মা, দু’জন প্রত্যক্ষদর্শী ও অধ্যক্ষ হারুন অর রশিদের বক্তব্য গ্রহণ করে ঘটনার সত্যতা পায়। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিল করেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক জানান, গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমানিত হওয়ায় অধ্যক্ষ হারুন অর রশিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছিল।

মির্জাপুর মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. জাকির হোসেন বলেন, কমিটির সুপারিশের ভিত্তিতে কলেজ পরিচালনা পরিষদের সভায় অধ্যক্ষকে হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ১৫ দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে বলে তিনি জানান।

এদিকে ভিকটিমের মা অভিযুক্তের বিরুদ্ধে আদালতে একটি মামলা করবেন বলেও জানিয়েছেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme