সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুর ৭ আসনে স্বতন্ত্র প্রার্থী মন্টুকে সমর্থন দিলেন জাপার জহিরুল ইসলাম

  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৬৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এই আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়া জহিরুল ইসলাম।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টির নিশ্চিত করেছেন তিনি। এরআগে বিকেলে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর ট্রাক প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধনে যোগ দেন তিনি।

উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক সিবার উদ্দিন বলেন, গতকাল আমাদের এই নির্বাচন নিয়ে আলোচনা সভা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ৭ জানুয়ারি  নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী টানা তিনবারের উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এসময় মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিট, নেতাকর্মী ও সমর্থকদের মন্টুর পক্ষে কাজ করার আহবান জানান।

এরমধ্যদিয়ে সমর্থনের পাল্লা ভারি হলো স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর। এরআগে প্রতীক বরাদ্দের পর তাকে সমর্থন জানান, নৌকার মনোনয়ন না পাওয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্ত, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ লিটন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ড. খন্দকার এ হাফিজ ও রাফিউর রহমান খান ইউসুফ জাই। এছাড়া জনপ্রতিনিধিদের মধ্যে তাকে সমর্থন জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম এবং মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme