সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপু‌রে স্বামীর সঙ্গে অভিমান করে সন্তান নি‌য়ে ট্রেনের নি‌চে ঝাপ

  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৫৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গ‌াইলের মির্জাপু‌রে শিশু সন্তান নি‌য়ে ট্রেনের নি‌চে ঝাপ দি‌য়ে আত্মহত্যা ক‌রে‌ছে স্বপ্না রায় নামে এক নারী।

বৃহস্পতিবার (৯ ডি‌সেম্বর) রাতে উপ‌জেলার নয়াপাড়া রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘ‌টে।

জয়দেবপুর রেলও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্বপ্ন‌া রায় উপ‌জেলার নয়াপাড়া গ্রামের সুশান্ত রায়ের স্ত্রী এবং তার দেড় বছ‌রের শিশু সন্তা‌নের নাম সায়ন রায়। প‌রে পুলিশ স্বপ্না ও তার সন্তানের লাশ উদ্ধার করেছে।

গোড়াই ইউপি মেম্বার বিল্লাল হো‌সেন জানান, স্বপ্না ও তার স্বামী সুশান্ত রায় দু’জনই নয়াপাড়া এলাকায় দর্জির কাজ ক‌রে। সম্প্রতি স্বামী-স্ত্রীর ম‌ধ্যে পারিবারিক কলহ চল‌ছিল। এতে স্বামীর ওপর অভিমান করে শিশু সন্তান‌কে নি‌য়ে ট্রেনের নি‌চে ঝাপ দেয় সে। প‌রে রেলও‌য়ে পু‌লিশ খবর পে‌য়ে তা‌দের মরদেহ উদ্ধার ক‌রে।

উপ-পরিদর্শক মো. শহিদুল্লাহ জানান, স্থানীয়‌দের মাধ‌্যমে জান‌তে পা‌রি; শিশু সন্তান নি‌য়ে স্বপ্না রায় না‌মের এক নারী চলন্ত ট্রেনের নি‌চে ঝাপ দি‌য়ে আত্মহত‌্যা ক‌রে‌ছে। প‌রে ঘটনাস্থল থে‌কে মা ও সন্তা‌নের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তা‌দের মর‌দেহ ময়না তদন্ত শে‌ষে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme