সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মুজিব বর্ষের সকল কার্যক্রম সাংবাদিকদের প্রচার করতে হবে….…তথ্য সচিব কামরুন নাহার

  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৯১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: তথ্য মন্ত্রনালয়ের সচিব কামরুন নাহার বলেছেন, তথ্য মন্ত্রনালয় গুজব প্রতিরোধে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার। তিনি ঘোষনা দিয়েছেন ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত বিশ্বের কাতারের একটি দেশ।

সেই দেশে রুপান্তর করতে হলে সংবাদকর্মীদেরও সেরকম চেঞ্জ লাগবে, স্মার্ট সাংবাদিক লাগবে। তাদের জীবনযাত্রার মানও উন্নত করতে হবে। সে লক্ষেই কাজ করছে সরকার। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব কর্তৃক দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য সচিব একথা বলেন।

তিনি আরো বলেন, মুজিব বর্ষের সকল কার্যক্রমের প্রচারনা সাংবাদিকদের তুলে ধরেতে হবে। কর্মসুচী গুলো মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে হবে। বাল্য বিয়ে, নারী নির্যাতন, নারী শিক্ষা ও সরকারের শিশুবান্ধব যেসব কর্মসুচীগুলো আছে তা জনগনের মাঝে তুলে ধরতে হবে।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোছা: মোস্তারী কাদেরী, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তথ্য সচিব টাঙ্গাইল প্রেসক্লাব ভবন পরিদর্শন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme