সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

  • আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৮০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : শিশু বয়সে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেল অষ্টম শ্রেণির ছাত্র শাহীন। শুক্রবার (২০ মার্চ ) সকালে উপজেলার জোড়দিঘী ফুলমালির চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন মিয়া ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ফুলমালীর চালা গ্রামের রোস্তম মিয়ার ছেলে ও সখীপুর উপজেলার রফিক রাজু স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় জাহাঙ্গীর নামে আরও একজন আহত হয়েছেন।

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির হোসেন জানান, নিহত শাহীন ও জাহাঙ্গীর উপজেলার জোড়দিঘী বাজার থেকে পাশের কয়াদি বাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়।

মাথায় বেশি আঘাত লাগার কারণে ঘটনাস্থলেই শাহীন মারা যায়। গুরুতর আহত হয় জাহাঙ্গীর। স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme