সংবাদ শিরোনাম:
আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মৌসুমের কারণে ডিমের দাম কমে গেছে, এতে ক্ষুদ্র খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে …. মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার

  • আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪০৬ বার দেখা হয়েছে।

সোহেল রানা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৌসুমের কারণে কিছুটা ডিমের দাম কমে গেছে। বিদ্যুতের দাম ও ফিডের দাম অনেক বেশি। ৭০ ভাগ খরচ হচ্ছে ফিডের কারণে হয়। কাজেই ফিডের দাম কমানো জরুরি। এতে ক্ষুদ্র খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড় বড় কোম্পানী রয়েছেন তারা হয়তো কন্টাক্ট ফার্মিং নিয়ে কাজ করতে পারবেন। কিন্ত ক্ষুদ্র খামারীরা একেবারেই নিঃস্ব হয়ে যাচ্ছেন। তা নিয়ে মন্ত্রণালয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এ ব্যাপারে সরকার অবগত রয়েছে।

তিনি আরো বলেন, নদী নালা খাল বিলে ও হাওরে যে সকল মাছ পাওয়া যায়, তা রক্ষা করার জন্য অনেক প্রদক্ষেপ নেয়া হয়েছে। সব চেয়ে সমস্যা হচ্ছে নিষিদ্ধ জালের ব্যবহারের কারণে। এর কারণে শুধু মাছ নয়, জলজ সব প্রাণিই ধ্বংস হয়ে যাচ্ছে। যারা এসব জাল ব্যবহার করে মাছ ধরছে তাদের নৌ পুলিশ ও  কোস্ট গার্ড তাদের আটক করছে। কিন্ত সেখানে জাল উৎপাদন হচ্ছে আমরা সে সব কারখানাগুলো ধরতে চাই।

তিনি বলেন, কোরবানীর পরে যে চামড়াটা নেয় তা শিল্প মন্ত্রণালয় করে। শিল্প মন্ত্রণালয় লবন সংগ্রহ করে। এতিমরা যেনো চামড়ার টাকা পায় এবং চাপড়ার দাম বাড়ানো যায়, সে জন্য এতিম খানায় লবন দেয়া হয়েছে। কিন্ত দেখা গেছে কিছুটা সফল হলেও পুরোপুরি সফল হয়নি। অনেকেই চামড়ায় ঠিক মতো লবন দিতেই জানে না। এর জন্য প্রশিক্ষণ দরকার। সম্ভবত এটি শিল্প মন্ত্রণালয়েও থাকবে না। যারা চামড়া সংগ্রহ করবে তাদের  ট্রেনিং দিতে হবে।

শনিবার বিকেলে ৬টার দিকে টাঙ্গাইলে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে করণীয় নিরাপদ খাদ্য সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিজানুর রহমান, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম এ রশীদ, ব্যুরোর ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক ইস্তাক আহাম্মেদ, উবিনীগের পরিচালক সীমা দাশ সিমু প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme