সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

যমুনায় নৌকাডুবিতে এক কিশোরীর লাশ উদ্ধার

  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৭২৩ বার দেখা হয়েছে।
tangail-pratidin

খায়রুল খন্দকার ভূঞাপুর: ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে ওয়ালিফা নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওয়ালিফা বগুড়ার সোনাতলা উপজেলার দিগলকান্দী গ্রামের হাসেন আলীর মেয়ে। তবে এখনো নিখোঁজ  রয়েছে মা রত্না ও ছেলে রবিউল।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.শফিকুল ইসলাম জানান, শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় ভূঞাপুর থানা পুলিশের সহযোগীতায় শনিবার সকালে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু করেন তারা। টানা ২ ঘন্টা অভিযান চালানোর পর নিখোঁজ তিনজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়। বাকি দুইজনের লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে ১৪ জন যাত্রী নিয়ে একটি নৌকা যমুনা নদী পাড় হচ্ছিলো। নৌকাটি বঙ্গবন্ধু সেতুর ১৪ নং পিলার কাছে গিয়ে হঠাৎ ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ১৪ জনের মধ্যে ১১জনকে জীবিত উদ্ধার করতে পারলেও  তিনজন নিখোঁজ থাকেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme