সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

যমুনা নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৩৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে ফুফুর বাড়িতে বেড়াতে এসে যমুনা নদীতে ডুবে শারমীন আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী।

বৃহস্পতিবার ১৪ জুলাই সকালে যমুনা নদীর গন্ধভপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। হুগড়া ইউপি সদস্য দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতী এলাকার ফার্নিচার ব্যবসায়ী আব্দুল ছামাদের মেয়ে শারমীন আক্তার ডিক্রী হুগড়া গ্রামে তার ফুফুর বাড়িতে বেড়াতে আসেন। বুধবার ১৩ জুলাই বিকালে কয়েকজন সহপাঠীর সাথে শারমীন আক্তার যমুনা নদীর তীরে খেলতে যান। এক পর্যায়ে তারা নদীর তীরে পানিতে নামলে পানির প্রবল ¯্রােতে শারমীন তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার পাশের গন্ধভপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme