সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

যমুনা নদী ভূঞাপুর অংশে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
  • ৮৯৫ বার দেখা হয়েছে।

জাহাঙ্গীল আলম : যমুনা নদী ভূঞাপুর অংশের চিতুলিয়া পাড়া গ্রামে যমুনা নদীতে ডুবে ছোঁয়া (৭) ও রিতু (৬) নামের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শিশু দু’জন সম্পর্কে চাচাতো বোন। গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়া পাড়া গ্রামের মোহন ও তার ভাই সুমনের মেয়ে।

এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার দুপুরে খেলার ছলে শিশু দু’টি নদীর পানিতে পরে যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়া পাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর তীরে শুক্রবার দুপুরে খেলা করছিলো দুই বোন ছোঁয়া ও রিতু।

একপর্যায়ে খেলার স্থলে রিতু যমুনা নদীতে পড়ে যায়। তাকে বাঁচাতে ছোঁয়া এগিয়ে গেলে সেও নদীতে ডুবে যায়।

অনেক খোঁজাখুজির পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে নদীর তীরে গেলে তাদের ভাসমান অবস্থায় দেখতে পায়।

পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme