সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

  • আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধাদের সর্বক্ষেত্রে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বলেন, আজ যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায়, তাদেরও একদিন একই পরিণতি বরণ করতে হবে। মুক্তিযুদ্ধকে গন্ডগোলের বছর বলা, হানাদার বাহিনীকে পাকবাহিনী বলা গ্রহণযোগ্য নয়। মুক্তিযোদ্ধাদের ‘ভুয়া’ বলার সুযোগ নেই। যত দিন তারা বেঁচে থাকবেন, তত দিন তাদের সম্মান করতে হবে। আর কোনো যাচাই-বাছাই মেনে নেওয়া হবে না। যারা মুক্তিযোদ্ধাদের যাচাই করবে, তাদের বয়সই বা কত? মুক্তিযোদ্ধা নিয়ে ছেলেখেলা বন্ধ করতে হবে। শনিবার (২৮ জুন) বিকেলে টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিমের স্মরণসভায় এসব কথা বলেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, আমার বক্তব্য শুরু করার আগে জয়বাংলা বলা উচিত ছিল। জয়বাংলা দেশের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান। আওয়ামী লীগ ভুল করে এটিকে দলীয় রূপ দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু জয়বাংলা বাংলাদেশের স্লোগান, এটি আমাদের সবার। টাঙ্গাইলবাসীকে নিজের অঞ্চল ও মানুষের মূল্যায়ন না করার অভিযোগ করে কাদের সিদ্দিকী বলেন, আমরা মাওলানা ভাসানী, শামছুল হক, শেরেবাংলা এ কে ফজলুল হক, আবদুল মান্নান, শাহজাহান সিরাজদের ভুলতে বসেছি। লতিফ সিদ্দিকী আর কাদের সিদ্দিকীর পর টাঙ্গাইলের পরিচয় দেওয়ার কেউ থাকবে না। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান কখনো একে অপরকে অসম্মান করেননি। কিন্তু আজ আমরা তাঁদের অসম্মান করি। শেখ হাসিনা কাউকে সম্মান করতেন না বলেই তাঁকে আজ এই পরিণতি ভোগ করতে হচ্ছে। স্মরণসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন। আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আলমগীর খান মেনু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (বীর বিক্রম), ফজলুল হক (বীর প্রতীক) প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme