সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

যুবলীগ নেতা শিপনের উদ্যোগে গণভোজ

  • আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৫৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে কেন্দ্রীয় যুবলীগ নেতা মুজাহিদুল ইসলাম শিপনের উদ্যোগে ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

শনিবার(১৫আগষ্ট) দিনব্যাপী টাঙ্গাইল পৌর এলাকার ৬নং ওয়ার্ড প্যাডাইস পাড়া নিজ বাসার সামনে এ আয়োজন করা হয়।

এ সময় ,জেলা ছাত্র-লীগের যুগ্ম-আহবায়ক শফিউল আলম মুকুল, জেলা যুবলীগের নেতা
ইমরান হোসেন জুয়েল,যুবলীগ সদস্য-খন্দকার রাজু আহমেদ,রোকন আল মামুন,শান্ত ও
জেলা ছাত্রলীগের সদস্য-রওনক,সবুজ,বাবু,সালমান কবির পরশ,কামাল আহমেদ,শারুখ খান শান্ত ও মো:মোয়াজ্জেম হোসেন আশিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়াও তার বাড়ির পরিবারবর্গ সহ গণভোজে বিভিন্ন জায়গায় ও দলের নেতাকর্মীরা কয়েক শত হতো দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। এবং কলেজ পাড়া,পাবলিহেলথ্ এ বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।

এর আগে, মাভাবিপ্রবিতে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়।


১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বাষির্কী ২০২০ উদ্যাপন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিপালন করা হয়। সকাল ৮টা ৫০ মিনিটে কালো ব্যাচ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন দিবসের কর্মসূচি শুরু করেন। এরপর একটি শোক র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এয়াড়াও শিক্ষক সমিতি, অফিসার্স এ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, ভাসানী পরিষদ,কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ যোহর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া করা হয়।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বৃক্ষ রোপণ কর্মসুচির অয়োজন করেন এবং অফিসার্স এসোসিয়েশন করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদেও জন্য কর্মকর্তাদের এক দিনের বেতনের অংশ চেকের মাধ্যমে হস্তান্তর করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন ও চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর। এসময় সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনুসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme