সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

রোজায় ১০ লক্ষাধিক পরিবারকে ন্যায্যমূল্যে খাবার বিক্রি করবো… প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

  • আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫৬ বার দেখা হয়েছে।


প্রতিদিনের প্রতিবেদক : কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেছেন, সারা বাংলাদেশেই মাসব্যাপী রোজার মাসে সুলভ মূল্যে বিক্রি অব্যহত থাকবে। প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে আমরা ন্যায্যমূল্যে এই খাবার বিক্রি করবো। এতে করে বাজারও কিছুটা নিয়ন্ত্রণ থাকবে। কাজেই অসাধু ব্যবসায়ীরা যারা বাজারে অস্থিতিশীল করতে চায় সেদিক থেকে আমাদের উদ্যোগটি অনেক বেশি কাজে লাগবে। আমরা পর্যায়ক্রমে এর পরিমান বাড়াবো।
শনিবার দুপুরে রমজান মাস উপলক্ষ্যে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজিত টাঙ্গাইল শহরের পৌর উদ্যোনে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জেলা পর্যায়ে গরুর মাংস ৭শ’ টাকা করে, আমরা নির্ধারণ করেছি সাড়ে ৬শ’ টাকায়। ডিমের দাম ৭ টাকা করে নির্ধারণ করেছি, ঢাকায় ৮টা করে বিক্রি হচ্ছে। আমরা প্রত্যেকেটি জিনিস জেলার যে মূল্য রয়েছে, তার চেয়ে কম মূল্যে আমরা সরবরাহ করছি। মূলত নি¤œ আয় ও প্রান্তিক মানুষরা যাতে সহজলভ্য হয়। রোজার মধ্যে তাদের প্রোটিন ও ভালো খাদ্যের প্রয়োজন হয়। সেই বিবেচনাতেই আমরা আমাদের মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ নিয়েছি।
তিনি আরো বলেন, পোল্ট্রি শিল্প যাতে টিকে থাকে, ব্যবসায়ীদের সহযোগিতার জন্য আমরা পদক্ষেপ নিবো। তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এবং এ শিল্প যাতে টিকে থাকে সে অনুযায়ী আমি ব্যবস্থা নিবো।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজননের পরিচালক শাহজামান খান তুহিন, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন প্রমুখ। এসময় প্রাণি সম্পদ দপ্তরের অন্যন্য কর্মকর্তাবৃন্দ ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme