সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

লতিফ সিদ্দিকী বহিষ্কৃত, তাকে ভোট দিবেন না- আনোয়ার মোল্লা

  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা বলেন আবদুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত, তিনি এখন আওয়ামী লীগের কেউ না। তাই তাকে ভোট দিবেন না।

শুক্রবার রাতে এলেঙ্গা পৌরসভার ফুলতলায় নৌকার নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
আনোয়ার মোল্লা আরো বলেন স্বাধীনতার মার্কা নৌকা,  বঙ্গবন্ধুর মার্কা নৌকা, শেখ হাসিনার মার্কা উন্নয়নের মার্কা নৌকা। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ থেকে নৌকার ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।
নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। তিনি টানা ৩২ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন। ছিলেন সফল উপজেলা চেয়ারম্যান।
নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহমদ উল্লাহ জুয়েল, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তুলা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা গোলাপ, সাবেক ছাত্রনেতা ইরফানুল ইসলাম জুয়েল, পৌর কাউন্সিলর মিজানুর রহমান ও মেহেরুল ইসলাম, এলেঙ্গা পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান প্রমুখ।
এসময় উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে নৌকার প্রতিকের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। দলমত নির্বিশেষে ভোট দেওয়ার আহ্বান করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme