সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৯৯ বার দেখা হয়েছে।

টাঙ্গাইল প্রতিবেদক: টাঙ্গাইলের লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে| সোমবার (৯ জুন) সকাল ১১টায় আনেহোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়|

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অভিযোগ করেন, ২০২৪ সালে সড়কটির সংস্কার কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সম্পন্ন না করেই বন্ধ করে দেয়| ফলে সড়কটি বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে| খানাখন্দ, ধুলাবালি ও কাদার কারণে প্রতিদিন চরম দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ প্রায় ২৫ হাজার মানুষকে|

বক্তারা অবিল¤ে^ সড়কের অসমাপ্ত কাজ পুনরায় শুরু করে দ্রুত শেষ করার দাবি জানান| একই সঙ্গে জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন| এ সময় এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে|

মানববন্ধনে ঘাটাইল উপজেলার সাবেক আনেহলা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহিম খান দুলাল,সাবেক সভাপতি মোখলেছুর রহমান খান বেলাল, খায়ের বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিক,সাবেক সভাপতি হামিদুল হাসান হিরু, সম্পাদক সম্পাদক হিটলার মুসুল্লি, বিএনপি নেতা তওহীদুল ইসলাম তারেক ও ছাত্রদলের নেতা তুষার খান জন সহ জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন|

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme