সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

লৌহজং নদী উদ্ধার কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৮২৬ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে লৌহজং নদী পুনঃউদ্ধার কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) দুপুরে শহরের লৌহজং নদীর বেড়াডোমা হতে পশ্চিম আকুর টাকুর পাড়া পর্যন্ত পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরী, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এসময় জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম বলেন, লৌহজং নদী টাঙ্গাইল শহরের প্রাণ। লৌহজং নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য টাঙ্গাইল বাসীর দীর্ঘদিনের একটি দাবি ছিলো। এর আগে উচ্ছেদ অভিযান করা হয়েছিলো। সেখানে পূণরায় অবৈধ স্থাপনা ঘরে উঠে।

আমরা নদীর প্রবাহ, নদীর যৌবন নদীকে ফিরিয়ে দিতে চাই। সেই লক্ষ্যে নদীর দু তীরের অবৈধভাবে যে বাড়ি ঘর উঠেছিলো। আমরা জনগণকে সচেতন করে উদ্বুদ্ধ করলে তাদের স্থাপনা স্বউদ্যোগেই সরিয়ে নেয়। আমরা শুধু তাদের সহযোগিতা করেছি। এখনও অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান অব্যাহত আছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme