সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

শাজাহান সিরাজের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১১৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে মুক্তিযুদ্ধের সংগঠক ইতিহাসখ্যাত চার খলিফার একজন, বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম পরিকল্পক-রূপকার, প্রাক্তন মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৪ জুলাই) দুপুরে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল সভায় ঢাকা থেকে প্রধান আলোচক হিসেবে যোগদান করেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও শাজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

প্রধান অতিথি হিসেবে যোগদান করেন কলেজ পরিচালনা পরিষদের দাতা সদস্য ও শাজাহান সিরাজের সহধর্মিণী রাবেয়া সিরাজ।

এসময় কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম আম্বিয়া সিদ্দিকীর সভাপতিত্বে কলেজের অধ্যাপক মিলনায়তন থেকে ভার্চুয়াল আলোচনা সভায় যোগ দেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক ছোহরাব আলী মিয়া, জহুরুল হক বুলবুল, শফিকুল ইসলাম শফি, এ.কে.এম আব্দুল আউয়াল, তারিকুল ইসলাম ও সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) রশিদুল ইসলাম রতন প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme