সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

শাহীন স্কুল এন্ড কলেজে চুরি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৭৮৬ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে শাহীন স্কুল এন্ড কলেজে পাঁচটি সিলিং ফ্যান চুরি হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কলেজ শাখা পরিচালক জহিরুল ইসলাম রানা প্রতিষ্ঠানে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। স্কুলের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে পাঁটি সিলিং ফ্যান চুরি করেছে দুর্বৃত্তরা।

জহিরুল ইসলাম রানা জানান, করোনা ভাইরাসের সংক্রামক ঠেকাতে সরকার সারাদেশে ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। ঘোষণার পর পরই শাহিন স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষও তাদের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন।

এদিকে বেশ কিছুদিন ধরে প্রতিষ্ঠান বন্ধ থাকায় বৃহস্পতিবার সকালে তিনি বন্ধ স্কুল দেখতে এসে চুরির ঘটনা জানতে পারেন। পরে স্কুলে থাকা সিসি ক্যামেরা ফুটেজ দেখতে পান অজ্ঞাত মধ্যবয়সী একজন দাঁড়িওয়ালা লোক স্কুলের ফ্যানগুলো খুলে নিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান জানান, চুরির বিষয়টি জানতে পেরেছি।তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme