সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৫৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে হল ও ক্যাম্পাস খুলে পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে দশটায় টাঙ্গাইল শহরের নিড়ালা মোড় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস আর রাফির সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা চালু করার দাবি জানান।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ বলেন, গ্রামের প্রাইমারী স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দেড় বছর যাবত বন্ধ রয়েছে। এতে হাজার হাজার শিক্ষার্থী ঝরে যাচ্ছে।

রসায়ন বিভাগের শিক্ষার্থী মাসুদ বলেন, পরিবারের জন্য বোঝা হয়ে দাড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থী। যেখানে গার্মেন্টস, কলকারখানা , সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা- কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে ও ক্লাস করতে পারবে না। তাই আমি বলবো, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। দীর্ঘ সেশন জট হতে মুক্তি দিন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme